হোম অনুসন্ধান অপরাধবার্তা রহস্যজনক মৃত্যু; একই পরিবারে ৪ জনের গলাকাটা লাশ !
রহস্যজনক মৃত্যু; একই পরিবারে ৪ জনের গলাকাটা লাশ !

রহস্যজনক মৃত্যু; একই পরিবারে ৪ জনের গলাকাটা লাশ !

0
0

একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলসি গ্রামে এ ঘটনা ঘটে।

কলারোয়া থানার উপ পরিদর্শক (এসআই) মফিজুল ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিজেদের ঘরের মধ্যে গৃহকর্তা শাহিনুর রহমানসহ চার জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এদের মধ্যে শাহিনুরের পা বাধা ছিল এবং তাদের চিলে কোঠার দরজা খোলা ছিল ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ কাজ শুরু করেছে।

এদিকে শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলাম জানান, বাড়িতে মা ও বড় ভাইয়ের পরিবারের পাঁচ সদস্যসহ তারা সাত জন থাকতেন। মা কাল আত্মীয়ের বাড়িতে ছিলেন। তিনি (রায়হানুল) ছিলেন পাশের ঘরে। ভোরে পাশের ঘর থেকে তিনি বাচ্চাদের গোঙানির শব্দ শুনতে পান। তাৎক্ষণিক এগিয়ে গিয়ে দেখেন ঘরের দরজা বাইরে থেকে আটকানো। দরজা খুলে দেখেন ভাই-ভাবির মরদেহ। এর কিছুক্ষণ পর বাচ্চারাও মারা যায়। তবে শাহিনুরের চার মাস বয়সী অপর সন্তান মারিয়া বেঁচে আছে।

তিনি আরও জানান, তাদের সঙ্গে জমি-জায়গা নিয়ে পাশের কিছু লোকের বিরোধ রয়েছে। কিন্তু কারা এ ঘটনা ঘটালো তা বুঝতে পারছি না।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *