হোম অনুসন্ধান অপরাধবার্তা মোবাইল গেম খেলতে না দেয়ায় আত্মহত্যা !
মোবাইল গেম খেলতে না দেয়ায় আত্মহত্যা !

মোবাইল গেম খেলতে না দেয়ায় আত্মহত্যা !

0
0

মাদারীপুরের কালকিনিতে মোবাইলে গেম খেলতে না দেয়ায় নীরব বেপারী (১৬) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ঠেংগামাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নীরব বেপারী কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র এবং একই এলাকার কাতার প্রবাসী আবুল কাশেম বেপারীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে মোবাইলে ভিডিও গেম খেলা নিয়ে ছেলে নীরবকে বকাঝকা ও মারধর করেন তার মা। এতে রাগে অভিমানে নীরব পাশের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর তার দাদি তাকে ডাকতে গেলে ঘর থেকে কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে আছে নীরব। রাতে থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মরদেহ ময়না তদন্তের জন্য শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘর থেকে নীরবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাবে না।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *