হোম অনুসন্ধান অপরাধবার্তা মুনিয়ার বিষয়ে কিছুই জানতেন না বড় ভাই সবুজ
মুনিয়ার বিষয়ে কিছুই জানতেন না বড় ভাই সবুজ

মুনিয়ার বিষয়ে কিছুই জানতেন না বড় ভাই সবুজ

0
0

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামে এক তরুণীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। সোমবার রাতে গুলশান থানায় মামলাটি দায়ের করেন ওই তরুণীর বোন নুসরাত জাহান।

জানা যায়, এঘটনায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েব সোবহান আনভীর জড়িত বলে অভিযোগ করা হয়। এবং তার সঙ্গে সম্পর্ক রয়েছে বলেও এজহারে তুলে ধরেন বোন নুসরাত। এবিষয়ে কথা হয় মুনিয়ার বড় ভাইয়ের সঙ্গে।

বড় ভাই আশিকুর রহমান সবুজ চেঞ্জ টিভির ফোনালাপে জানান, মুনিয়া খুবই মেধাবী, ভদ্র ও শান্ত। আমি জানতাম না যে সে ঢাকায় ১ লাখ টাকা ভাড়া দিয়ে থাকে। তবে এই ভাড়া কে দিত আমি জানিনা।

তিনি বলেন, আমার সঙ্গে নুসরাত ও মুনিয়ার সম্পর্ক ভালো না। কিন্তু মাঝে মাঝে মুনিয়া আসতো আমাদের বাসায়। আর তেমন খোঁজ রাখা হয়না। তাছাড়া আমার কথায় কেউ গুরুত্ব দেয়না এজন্য আমিও ততোটা খবর রাখিনা। তার বিষয়ে নুসরাত ও তার স্বামী বিস্তারিত জানেন।

এক প্রশ্নে জবাবে তিনি জানান, প্রথমের দিকে তার খুব সখ ছিল অভিনেত্রী হবে। কিন্তু বাবা মারা যাওয়ার পর সেদিকে আর সময় দেয়নি। এক সময় তার কাছে অনেক প্রস্তাব আসতো। স্টার প্লাসের অনেকে তাকে কাজ করার জন্য বলেছিল শুনেছিলাম। পরে আর জানিনা। তবে সে দুটো নাটকও করেছিল।

বিস্তারিত জানতে চোখ রাখুন চেঞ্জ টিভি ইউটিউবে…https://www.youtube.com/c/Changetvpress/featured

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *