হোম রাজনীতি মুক্তিযোদ্ধা দলের সভাপতি গ্রেফতার
মুক্তিযোদ্ধা দলের সভাপতি গ্রেফতার

মুক্তিযোদ্ধা দলের সভাপতি গ্রেফতার

13
0

শাহজালাল বিমানবন্দর থেকে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত গ্রেফতার হয়েছে। পুলিশ জানিয়েছে, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়েছে।

তাকে গ্রেফতারের  সুনির্দিষ্ট কোনো অভিযোগ জানানো হয়নি। তবে বলা হয়েছে মঙ্গলবার সুপ্রিম কোর্টের সামনে খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মুক্তিযোদ্ধা-জনতা সংহতি সমাবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, ইশতিয়াক আজিজ উলফাত মালয়েশিয়া যাচ্ছিলেন। সেখান থেকে তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল।

(13)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *