হোম রাজনীতি মির্জা ফখরুল ‘আহাম্মকের বক্তব্য’ দিয়েছেন: তথ্যমন্ত্রী
মির্জা ফখরুল ‘আহাম্মকের বক্তব্য’ দিয়েছেন: তথ্যমন্ত্রী

মির্জা ফখরুল ‘আহাম্মকের বক্তব্য’ দিয়েছেন: তথ্যমন্ত্রী

0
0

‘বহির্বিশ্বের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধের দাবি’ করে দেয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে ‘আহাম্মকের বক্তব্য’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ এ মন্তব্য করেন।

বলেন, গতকাল বাংলাদেশে করোনা শনাক্তের হার ছিল গত কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন। শীতকালে করোনা বাড়বে এটা আগেই থেকেই সরকার সতর্ক করেছিল, সংশ্লিষ্ট দফতরগুলো থেকে জনগণকে সচেতন করা হয়েছিল। একই সঙ্গে মাস্ক পরার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।

তিনি আরও বলেন, করোনা শুরু হওয়ার পর তো মির্জা ফখরুল ইসলাম আলমগীররা অনেক আশঙ্কার কথা বলেছিলেন, দেশে রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে, হাসপাতালে ভর্তি হতে পারবে না রোগী। কার্যত আল্লাহর রহমতে সেটি হয়নি। তাদের শঙ্কা-আশঙ্কাগুলো ভুল প্রমাণিত হয়েছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *