হোম রাজনীতি মির্জা ফখরুলের পুরো পরিবার করোনা আক্রান্ত
মির্জা ফখরুলের পুরো পরিবার করোনা আক্রান্ত

মির্জা ফখরুলের পুরো পরিবার করোনা আক্রান্ত

0
0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগমের পর তার বাসায় অবস্থানরত কন্যা, ভাই, ভাবি, গৃহকর্মীসহ সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম উত্তরার বাসায় মির্জা ফখরুলের স্বাস্থ্যের খোঁজ নিতে যান। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, ডা. আব্দুল আউয়াল, ডা. বাদশা, ডা. রাজিব, ডা. মুনতাসিরসহ বেশ কয়েকজন। তারা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে খোঁজখবর নিয়েছেন।

রফিকুল ইসলাম জানান, বিএনপির মহাসচিবসহ বাসার সবাই আক্রান্ত হয়েছেন। তবে তারা বাসায় থেকেই নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। মির্জা ফখরুলের করোনা আক্রান্ত হওয়ার দ্বিতীয় সপ্তাহ চলছে। বাসার অন্যরা পর্যায়ক্রমে আক্রান্ত হন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বলেন, মির্জা ফখরুলের বেশি জটিলতা না থাকলেও তার গলায় খুশখুশে কাশি আছে। অন্যদেরও তেমন কোনো জটিলতা নেই। আগামী বুধবার ফখরুল আবারও নমুনা পরীক্ষা করাবেন।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *