হোম অনুসন্ধান অপরাধবার্তা মিন্নি ৫ দিনের রিমান্ডে
মিন্নি ৫ দিনের রিমান্ডে

মিন্নি ৫ দিনের রিমান্ডে

67
0

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে আদালতে নেওয়া হলে পুলিশের আবেদনের প্রেক্ষিতে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

এর আগে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মামলার সাক্ষী মিন্নিকে জেলা পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে মিন্নির সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন রাতে এক সংবাদ সম্মেলন করে মিন্নিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় পুলিশ সুপার জানান, রিফাত শরীফ হত্যা মামলায় তারা ১৪ জনকে জীবিত গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামি নয়ন বন্ড গত ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে এখন পর্যন্ত ১০ জন ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। বাকি ৩ জন এখনো রিমান্ডে রয়েছে। মিন্নিকে বুধবার আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

রিফাত শরীফ হত্যার ঘটনায় রিফাতের স্ত্রী মিন্নিকে আইনের আওতায় আনার দাবি করে শনিবার (১৩ জুলাই) রাত আটটায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন নিহত রিফাতের পিতা আবদুল হালিম দুলাল শরীফ। মিন্নি এ হত্যা মামলার ১ নম্বর সাক্ষী। সম্মেলনে এই হত্যাকাণ্ডে মিন্নি জড়িত ছিল এমন সন্দেহে তিনি ১০টি যুক্তি তুলে ধরে লিখিত বক্তব্য রাখেন।

এদিকে, মিন্নি তাকে জড়িয়ে শ্বশুরের দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। স্বামী রিফাত হত্যায় তার সম্পৃক্ততা আছে দাবি করে শ্বশুর দুলাল শরীফের দেওয়া বক্তব্যকে ‘বানোয়াট ও মনগড়া’ বলেন মিন্নি। রবিবার (১৪ জুলাই) দুপুরে মিন্নি তার বাবার বাড়িতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

(67)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *