হোম জাতীয় মিডিয়ার সঙ্গে ইসির সংলাপ
মিডিয়ার সঙ্গে ইসির সংলাপ

মিডিয়ার সঙ্গে ইসির সংলাপ

0
0

জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গণমাধ্যমের অংশ হিসেবে ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপকিল্পনা তৈরির লক্ষ্যে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ইসি এ সংলাপ করছে। এর আগে ইসি শিক্ষাবিদ, সমাজের বিশিষ্টজন ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে তিন ধাপে সংলাপ করেছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিমন্ত্রণ পাওয়া গণমাধ্যম ব্যক্তিত্বের মধ্যে রয়েছেন- চ্যানেল আইয়ের হেড অব নিউজ ও পরিচালক শাইখ সিরাজ, মাছরাঙ্গা টেলিভিশনের হেড অফ নিউজ রেজানুল হক রাজা, বাংলা ট্রিবিউনের বার্তাপ্রধান মাসুদ কামাল, একুশে টিভির হেড অব নিউজ রাশেদ চৌধুরী, বৈশাখী টিভির হেড অব নিউজ অশোক চৌধুরী, এনটিভির বার্তাপ্রধান জহিরুল আলম,  আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী, চ্যানেল নাইনের চেয়ারম্যান ও এমডি এনায়েতুর রহমান, গ্লোবাল টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, এটিএন বাংলার হেড অব নিউজ জ. ই মামুন, এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা, বাংলাভিশনের হেড অব নিউজ ড. আব্দুল হাই সিদ্দিক।

মাই টিভির হেড অব নিউজ শেখ নাজমুল হক সৈকত, সময় টিভির ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জুবায়ের, ইনডিপেনডেন্ট টেলিভিশনের চিফ নিউজ এডিটর আশিষ সৈকত, একাত্তর টিভির প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, চ্যানেল টোয়েন্টিফোরের নির্বাহী পরিচালক তালাত মামুন, দেশ টিভির চিফ নিউজ এডিটর বোরহানুল হক সম্রাট, এশিয়ান টিভির হেড অব নিউজ মানস ঘোষ, যমুনা টিভির সিইও ফাহিম আহমেদ, নিউজ টোয়েন্টিফোরের চিফ নিউজ এডিটর রাহুল রাহা ও ডিবিসি নিউজের সিইও মঞ্জুরুল ইসলাম।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *