মাহফিল বন্ধের কারণ জানালেন মিজানুর রহমান আযহারী
28
0
সম্প্রতি দেশের বিভিন্ন যায়গায় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আযহারীর মাহফিল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।
এ বিষয়ে চেঞ্জ টিভিকে মাওলানা মিজানুর রহমান আযহারী বলেন, আপনারা এর আগেও শুনেছেন মিডিয়াতে আমি বলেছি, প্রশাসন আমাদের মাহফিলগুলো বন্ধ করে না, প্রশাসনের কর্মকর্তারাও আমার আলোচনা শুনে এবং মাহফিল বাস্তবায়নে সহযোগিতা করেন।
বিভিন্ন যায়গায় মাহফিল বন্ধ হয় কতিপয় লোকের কারণে। আর মাহফিল বন্ধ হওয়ার তুলনায়, সফলভাবে বাস্তবায়নের সংখ্যা বেশি। এসব অনুষ্ঠানে এখন বেশি আসছে তরুণ যুবক,এটা ইসলামের বিজয়ের চিহ্ন। মাওলানা মিজানুর রহমান আযহারী মাহফিল সুন্দরভাবে পরিচালনার জন্য সকলের কাছে সহযোগিতা প্রত্যাশা করেন।
(28)
tags:
মিজানুর রহমান আযহারী