হোম রাজনীতি মামুনুলের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ
মামুনুলের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

মামুনুলের ৭ দিনের রিমান্ড চাইবে পুলিশ

0
0

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মামুনুল হককে কিছুক্ষণের মধ্যে আদালতে নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করবে বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার (১৯ এপ্রিল) কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে নেওয়া হবে। রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ এ তথ্য জানান। তিনি জানান, আজ আদালতে হাজির করে এ রিমান্ড আবেদন করা হবে।

দীর্ঘদিন নজরদারিতে রাখার পর রবিবার ( ১৮ এপ্রিল) দুপুরে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।

গ্রেফতারের পর তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুণ অর রশিদ তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ২০২০ সালে মোহাম্মাদপুরে একটি ভাঙচুরের মামলায় মামুনুলকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা আছে মতিঝিল, পল্টন ও নারায়ণগঞ্জে। পরে সেগুলো সমন্বয় করা হবে। সোমবার মামুনুলকে আদালতে তোলা হবে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *