হোম অনুসন্ধান অপরাধবার্তা মানবতাবিরোধী অপরাধে টিপু সুলতানকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত
মানবতাবিরোধী অপরাধে টিপু সুলতানকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত

মানবতাবিরোধী অপরাধে টিপু সুলতানকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত

12
0

মানবতাবিরোধী অপরাধ মামলায় টিপু সুলতানকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। আব্দুস সাত্তার ওরফে টিপু সুলতান ওরফে টিপু রাজাকারের বিরুদ্ধে দায়ের করা একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দিয়েছেন বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি ট্রাইব্যুনাল।

এর আগে আসামি টিপু সুলতানের উপস্থিতিতে গত ১৭ অক্টোবর উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল। আজ রায়ের দিন ঠিক করেছিলেন ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, স্বাধীনতা যুদ্ধের সময় রাজশাহীর বোয়ালিয়া এলাকায় নিরিহ মানুষকে হত্যা, অপহরণ, নির্যাতন, লুটতরাজসহ মানবতাবিরোধী বিভিন্ন অপরাধের দুটি ঘটনায় জড়িত ছিলেন আব্দুস সাত্তার ওরফে টিপু রাজাকার।

(12)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *