হোম ক্রীড়া মাটিতে পা রাখলেন রাহুল দ্রাবিড়
মাটিতে পা রাখলেন রাহুল দ্রাবিড়

মাটিতে পা রাখলেন রাহুল দ্রাবিড়

0
0

দম ফেলারও সময় পায়নি নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের তিনদিনের মাথায় ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে নেমে পড়েন কিউয়িরা। যা কিউয়িদের খারাপ পারফরম্যান্সের অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কার্যত সেই সুরেই কিউয়িদের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়।

রবিবার (২১ নভেম্বর) ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ‘হোয়াইটওয়াশ’ করে দ্রাবিড় বলেন, বিশ্বকাপ ফাইনালের পর এসে ছদিনে তিনটি ম্যাচ খেলা মোটেও সহজ কাজ নয়। খবর হিন্দুস্তান টাইমসের।

যে নিউজিল্যান্ড গত ১৪ নভেম্বর দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। সেই হারের ধাক্কা সামলে ওঠার আগেই সোজা জয়পুরে এসে ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে টি-টোয়েন্টি ম্যাচে নেমেছিল। তারপর শুক্রবার এবং রবিবার জোড়া ম্যাচ খেলেছে। কোনও ম্যাচেই জিততে পারেননি কিউয়িরা। ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছেন রোহিত শর্মারা।

তবে কিউয়িদের সে সমস্যার কথা বলার পাশাপাশি নিজের দলের প্রশংসাও করেছেন দ্রাবিড়। তিনি বলেন, খুব ভালো সিরিজ জয় এটা। পুরো সিরিজেই সবাই ভালো খেলেছে। সিরিজ শুরু করতে পেরে ভালো লাগছে। কিন্তু আমরা বাস্তবে আছি এবং মাটিতেই থাকছে আমাদের পা।

 

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *