হোম অন্যান্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে মায়েদের জন্য সুখবর
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে মায়েদের জন্য সুখবর

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে মায়েদের জন্য সুখবর

7
0

মায়েদের জন্য সুখবর। কর্মজীবী মহিলারা এখন থেকে কর্মক্ষেত্রে কাজ করতে অসুবিধার মুখে পড়বেনা। এজন্য দেশের সব জেলা, উপজেলা এবং বেসরকারি প্রতিষ্ঠান, আধাসরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক ভবনে শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা হবে। যেখানে ৬ মাস থেকে ৮ বছরের শিশুদের ওই কেন্দ্রে রাখা যাবে।

জানা যায়, বিনামূল্যে পরিচালিত সরকারি ভর্তুকি দিয়ে সরকারি, বাণিজ্যিক এবং অলাভজনক ব্যক্তি প্রতিষ্ঠান পর্যায়ে এ চার ধরনের শিশু দিবাযত্ন কেন্দ্র থাকবে। শিশু দিবাযত্ন কেন্দ্রে শিশু সেবাকারির অনুপাত হবে ৪:১ জন। কর্তৃপক্ষের নিবন্ধন ছাড়া কোনো শিশু দিবাযত্ন কেন্দ্র পরিচালনা করাই যাবে না। কোনো দন্ডিত অপরাধী শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনের নিবন্ধন ও নিবন্ধন সনদ পাবেন না। আইন ভঙ্গ করলে থাকছে অর্থ ও কারাদন্ডের বিধান। এ সংক্রান্ত একটি আইনের খসড়া প্রস্তুত করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। যা শিশু দিবাযত্ন কেন্দ্র আইন ২০১৯ নামে অভিহিত হবে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

(7)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *