হোম অন্যান্য মহামারি আকার ধারণ করতে পারে নিপা ভাইরাস !
মহামারি আকার ধারণ করতে পারে নিপা ভাইরাস !

মহামারি আকার ধারণ করতে পারে নিপা ভাইরাস !

0
0

নেদারল্যান্ড ভিত্তিক অ্যাকসেস টু মেডিসিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জয়শ্রী কে আইয়ার জানিয়েছেন, সম্প্রতি চীনে প্রায় ৭৫ শতাংশ প্রাণঘাতী নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এটিই হতে পারে পরবর্তী বৈশ্বিক মহামারি।

তিনি বলেন, নিপা ভাইরাস হলো আরেকটি ক্রমবর্ধমান সংক্রমণ, যা বড় উদ্বেগের কারণ হতে পারে। এটি যেকোনো মুহূর্তে ছড়িয়ে পড়তে পারে। এমনকি পরবর্তী মহামারি ওষুধপ্রতিরোধীও হতে পারে।

নিপা ভাইরাস সাধারণত বাদুড়ের মাধ্যমে ছড়ায়। বাংলাদেশ ও ভারতে খেজুরের রস পানের মাধ্যমে এটি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার চিহ্নিত সবচেয়ে ভয়াবহ ১০টি সংক্রামক রোগের একটি নিপা ভাইরাস। অথচ এর মহামারি ঠেকাতে এখন পর্যন্ত বিশ্বের কোথাও কোনো প্রস্তুতি নেই।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *