হোম অনুসন্ধান ভোটার তালিকায় রোহিঙ্গা; ইসির ১৫ কর্মকর্তা-কর্মচারী জড়িত
ভোটার তালিকায় রোহিঙ্গা; ইসির ১৫ কর্মকর্তা-কর্মচারী জড়িত

ভোটার তালিকায় রোহিঙ্গা; ইসির ১৫ কর্মকর্তা-কর্মচারী জড়িত

6
0

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অপচেষ্টায় নির্বাচন কমিশনের ১৫ জনের মতো কর্মকর্তা-কর্মচারী জড়িত এবং  তাঁদের বেশির ভাগই বিভিন্ন অপরাধে চাকরিচ্যুত। আজ সোমবার রাজধানীর নির্বাচন ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম।

প্রায় দুই ঘণ্টা ধরে ভোটার তথ্যে সার্ভারের প্রেজেন্টেশন তুলে ধরে এনআইডির মহাপরিচালক বলেন, ‘আমাদের মূল সার্ভার সম্পূর্ণ সুরক্ষিত আছে। অনেকেই না জেনে বলছেন, ইসির সার্ভারে রোহিঙ্গা ভোটার অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু ইসির মূল সার্ভারে আগামী ২৪ জানুয়ারির আগে ঢোকার সুযোগ নেই। কেননা, আইন অনুযায়ী মূল সার্ভারে তথ্য সন্নিবেশ করার আগে ১ জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করা হয়। এরপর দাবি-আপত্তি নিয়ে নিষ্পত্তি করা হয়। আর ২৪ জানুয়ারির পর আবারও যাচাই করে মূল সার্ভারে অন্তর্ভুক্ত করা হয়। তাই চলমান হালনাগাদে রোহিঙ্গারা টেম্পোরারি সার্ভারে ঢুকেছে।

(6)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *