ভুতুড়ে নৌকায় মৃতদেহ উদ্ধার
5
0
পাঁচটি মৃতদেহ ও দু’টি মানুষের মাথাসহ একটি জাহাজের ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয়েছে জাপানের উপকূল থেকে। জাপানের মূল ভূখণ্ডের উত্তর পশ্চিমের সাদো দ্বীপে শুক্রবার ভেসে আসে জাহাজটি। পরে শনিবার কর্তৃপক্ষ জাহাজের ভেতরের অবস্থা সম্পর্কে জানতে পারে।
ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হওয়া জাহাজটির গায়ে কোরিয়ান ভাষায় লেখা ছিল। জাহাজে থাকা মাথা দু’টি মৃতদেহগুলোর মধ্যে দু’জনের কিনা তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। তবে জাপানের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, জাহাজে পাওয়া দেহাবশেষগুলোর সবগুলোই ‘আংশিকভাবে কঙ্কাল’ হয়ে গেছে।
এর ফলে মনে করা হচ্ছে যে, ভুক্তভোগীরা দীর্ঘ সময় যাবত সমুদ্রে অবস্থান করছিলেন। জাপানের উপকূলে উত্তর কোরিয়া থেকে আসা ‘ভুতুড়ে জাহাজ’ আবিষ্কারের ঘটনা একেবারেই নতুন নয়। এসব জাহাজ সাধারণত খালি থাকে বা সেখানে মানুষের দেহাবশেষ থাকে। ‘
(5)