‘ভাড়াটিয়াদের কাছ থেকে এই বিপদে ভাড়া নেবেন না’
59
0
সারাদেশে করোনার কারণে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্যে আছেন।
ইতোমধ্যে বাড়ীওয়ালাদের কেউ কেউ উদারতা দেখিয়ে ভাড়াটিয়াদের এক মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় নিজের ফ্লাট, বাসা,বাড়ি ও মার্কেটের ভাড়াটিয়াদের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার কনকপুরের বাসিন্দা লন্ডন প্রবাসী সুয়েল আহমেদ।
তিনি তাঁর মালিকানাধিন মৌলভীবাজার শহরের বেশ কয়েকটি ফ্লাট, বাসা, বাড়ি ও মার্কেটের ভাড়াটিয়াদের একমাসের ভাড়া মওকুফ করে মানবিক কারণে তাদের পাশে দাঁড়ান। সুয়েল আহমেদ অন্য বাড়ীওয়ালাদেরকেও একইভাবে ভাড়া মওকুফ করে দেওয়ার আহবান জানান।
(59)