হোম করোনা ভারতে করোনা ভ্যাকসিনের দাম ২৫০ টাকা !
ভারতে করোনা ভ্যাকসিনের দাম ২৫০ টাকা !

ভারতে করোনা ভ্যাকসিনের দাম ২৫০ টাকা !

0
0

করোনা ভ্যাকসিনের মূল্য নির্ধারণ করেছে ভারতের সিরাম ইনস্টিটিউট। তাদের প্রতি ডোজ ভ্যাকসিনের মূল্য ধরা হয়েছে ৩ ডলার (প্রায় ২৫০ টাকা)।

দরিদ্র দেশের সাধারণ মানুষ যাতে সহজে ভ্যাকসিন পেতে পারে, সেজন্য অল্প মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ভ্যাকসিনের মান নিয়ে আপস করা হবে না বলে জানিয়েছেন সিরাম ইনস্টিটিউটের কর্মকর্তারা।

করোনা ভ্যাকসিন উদ্ভাবনের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনোভিও। এরইমধ্যে মানবদেহে ডিএনএভিত্তিক এ ভ্যাকসিনের প্রথম ট্রায়াল শেষ হয়েছে। ৩৬ জন স্বেচ্ছাসেবীর মধ্যে ৩৪ জনের দেহেই রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে। অন্যদিকে কারো শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি বলে দাবি করা হয়েছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *