ভাগনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মামাকে কুপিয়ে হত্যা
9
0
রাজশাহীর বাঘা উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তকে কেন্দ্র করে শিক্ষার্থীর মামা নাজমুল হোসেনকে কুপিয়ে হত্যা করেছে বখাটেরা।
এ ঘটনায় আহত হয়েছেন শিক্ষার্থীর ভাই তারিকুল ইসলাম ও বাবা শাহজাহান আলী। গতকাল রাতে উপজেলার সুলতানপুর গ্রামের ভোলার মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, স্কুল শিক্ষার্থীকে বিভিন্ন সময়ে উত্ত্যক্ত করতো পাশের মনিপুর গ্রামের বখাটে সুমন। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিয়ে সুমনের বাবার কাছে অভিযোগ করে শাহজাহান আলী। এর জের ধরে সন্ধ্যায় সুমন দলবল নিয়ে গিয়ে তার ওপর হামলা চালানোর চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে নাজমুল ও তারিকুল সেখানে গেলে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে বখাটেরা ধারালো অস্ত্র দিয়ে তিনজনকে কুপিয়ে জখম করে চলে যায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন।
(9)