হোম বাণিজ্য বেড়েছে পেঁয়াজের দাম
বেড়েছে পেঁয়াজের দাম

বেড়েছে পেঁয়াজের দাম

40
0

এক সপ্তাহের ব্যবধানে পাইকারি বাজারে পেঁয়াজের দর বেড়েছে দ্বিগুণ। এতে বাজার করতে এসে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তদের। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণে খোলা বাজারে পেঁয়াজ বিক্রির পরামর্শ বাজার বিশ্লেষকদের। টিসিবিও প্রস্তুত আছে বলে জানান সংস্থাটির মুখপাত্র।  

ঈদুল আজহার এখনো বাকি প্রায় এক মাস। এরই মধ্যে বেড়েছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়ে হয়েছে দ্বিগুণ। বরাবরের মতই বন্যা আর অতি বৃষ্টির অজুহাত পাইকারদের। এতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

হঠাৎ দাম বাড়ায় বাজার স্বাভাবিক রাখতে সরকারকে খোলা বাজারে পেঁয়াজ বিক্রির পরামর্শ বাজার বিশ্লেষকদের। বাজার বিশ্লেষক এম এম আকাশ বলেন, সরকারের যদি বাড়তি স্টোর থাকে তাহলে স্টোর থেকে সরবরাহ করা। তখন লোকের চয়েস থাকে, বেশি দাম দিয়ে কিনব না আমি কম দামে কিনব।

বাজার দর স্বাভাবিক রাখতে পূর্বের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খোলা বাজারে পেঁয়াজ বিক্রির জন্য টিসিবিও প্রস্তুত আছে বলে জানায়, সংস্থাটির মুখপাত্র। টিসিবির জনসংযোগ কর্মকর্তা হুমায়ন কবির বলেন, ২০১৩-১৪ সালে যখন পেঁয়াজের সংকট ছিল তখন কিন্তু আমরা দশ দিনের মাথায় পেঁয়াজ বাহিরের দেশ থেকে এনে  সরবরাহ করেছি।

(40)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *