বিনা টিকিটে রেল ভ্রমণ করায় ৬৫ যাত্রীকে জরিমানা
0
0
বিনা টিকিটে রেল ভ্রমণের অপরাধে আন্তঃনগর পদ্মা এক্সপ্রেসের ৬৫ যাত্রীকে জরিমানা করেছে রেল কর্তৃপক্ষ। এসময় তাদের কাছ থেকে মোট ২২ হাজার ৭০ টাকা জরিমানা আদায় করা হয়।
দিবাগত রাতে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনে এ অভিযান চালানো হয়।
বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার নিজেই এ অভিযান পরিচালনা করেন।
তিনি বলেন, ‘সোমবার টিকিটবিহীন মোট ৬৫ যাত্রী পাওয়া যায়। যাদের কাছ থেকে জরিমানাসহ ভাড়া বাবদ মোট ২২ হাজার ৭০ টাকা আদায় করা হয়। জরিমানার অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।’
শৃঙ্খলা রক্ষার্থে এমন অভিযান নিয়মিত চলবে বলেও জানান এই রেলের এই কর্মকর্তা।
(0)