বিদেশ থেকে বিমানে করে মশার ঔষধ আনুন: অলি আহমদ
21
0
বিদেশ থেকে বিমানে করে মশার ওষুধ অামদানি, পুনরায় জাতীয় সংসদ নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতা ও জাতীয় মুক্তি মঞ্চের অাহবায়ক কর্নেল অলি আহমদ।
শুক্রবার বিকাল ৪টায় নিজ দলের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন তিনি।
সরকারের সমালোচনা করে কর্নেল অলি বলেন, আমরা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছি তাই আমরা দেশের ক্ষতি করতে পারিনা। এ সময় তিনি খালেদা জিয়ার মুক্তি দাবিতে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করে বলেন, আশাকরি আমাদের এ কর্মসূচিতে জনগণ এবং সববিরোধী দল নিজ নিজ অবস্থান থেকে সমর্থন দেবেন এবং সহযোগিতা করবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, এবং ২০ দলীয় জোটের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।
(21)