হোম রাজনীতি বিএনপির নিবেদিত সমর্থক রিজভী আর নেই
বিএনপির নিবেদিত সমর্থক রিজভী আর নেই

বিএনপির নিবেদিত সমর্থক রিজভী আর নেই

30
0

বিএনপির নিবেদিত একজন সমর্থক রিজভী হাওলাদার ওরফে রিজভী পাগলা আর নেই । কোন পদের দাবিই তিনি জীবিত অবস্থায় করেননি। শনিবার রাত ১০টা ২০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেয়ার পথে রিজভী মারা যান।

তার মৃত্যুর খবরে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অনেকে ছুটে যান নয়াপল্টনে। নিঃস্বার্থভাবে ভালোবেসে যাওয়া রিজভীর মৃত্যুতে স্তব্ধ হন উপস্থিত নেতাকর্মীরা।

রিজভীর গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নে বলে জানা গেছে। তবে দীর্ঘদিন ধরে বসবাস করতেন নারায়ণগঞ্জে। প্রতিদিন সকালে চলে আসতেন দলের কার্যালয়ে। কখনো খেয়ে, কখনো আধপেট খেয়ে দিন কাটাতেন রিজভী। বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ার ঘটনায় দলের সুবিধাবাদী নেতাদের সমালোচনা করে কথা বলতেন তিনি। খালেদা জিয়ার মুক্তির জন্য রোজা রাখা, অনশন কর্মসূচিও পালন করেছেন রিজভী পাগলা |

(30)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *