বারবার ট্রাফিক মামলা দেওয়ায় নিজের বাইকে নিজেই আগুন দিলেন যুবক
0
0
বারবার ট্রাফিক মামলা দেওয়ায় মনের কষ্টে নিজের বাইকে নিজেই আগুন দিলেন যুবক ! কাগজপত্রে সামান্য ত্রুটি থাকায় মামলা দেয় পুলিশ।
মনের কষ্টে গ্যাসলাইট দিয়ে নিজেই আগুন ধরিয়ে দেয় শওকত আলম সোহেল নামের এক যুবক। বাড্ডা লিঙ্ক রোডে আজ সকাল ৯.৪০ মিনিটে এ ঘটনা ঘটে ।
ঘটনাস্থলে সকলে মিলে অনেক চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি শেষ পর্যন্ত ব্যর্থ হয় ততক্ষণে সব শেষ!
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড্ডা লিংক রোডে এসে দাঁড়িয়ে যাত্রীর অপেক্ষায় ছিলেন শওকত এ সময় ট্রাফিক সার্জেন্ট এসে তার কাগজপত্র নিয়ে যায়। মামলা না দিতে অনুরোধ করে পুলিশের কাছে গাড়ির কাগজপত্র ফেরত চান তিনি। কাগজপত্র ফেরত না পেয়ে হতাশ হয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন তিনি।
পুলিশের দাবি, কাগজপত্র নিলেও তার মোটরসাইকেলের বিরুদ্ধে কোনো মামলা দেয়নি পুলিশ। মামলা দেওয়ার আগেই তিনি গাড়িতে আগুন দিয়েছেন।
এদিকে অনেকেই অনেক মন্তব্য করছে শওকত আলম সোহেলের ঘটনায় কেউ কেউ বলছে, কাগজপত্রে ত্রুটি ছিল বলেই মামলা দিয়েছে, এখানে পুলিশের দোষ কি?
আবার অনেকেই বলছে, পুলিশ চাইলে ছেড়ে দিতে পারতো যদিও আইনের বাইরে কিছু করার নেই। তবে ব্যক্তিভেদে পরিস্থিতি বুঝে পুলিশের আচরণ করা উচিৎ কারণ উনারা ট্রেনিংপ্রাপ্ত জানেন বুঝেন কখন কি করতে হবে। তবে এই লোকের বিষয়টা আমার কাছে পজিটিভ না, কেননা এটা একটা ক্ষতি তা নিজের হোক আর অন্যের।
(0)