হোম রাজনীতি বাম জোটের সাথে পুলিশের সংঘর্ষ
বাম জোটের সাথে পুলিশের সংঘর্ষ

বাম জোটের সাথে পুলিশের সংঘর্ষ

7
0

প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচিতে বাধা দেয়াকে কেন্দ্র করে রাজধানীর মৎস্য ভবন এলাকায় বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশে সংঘর্ষ হয়েছে।

আজ দুপুরে এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে বাম জোটের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী। ঘটনার পর থেকে হাইকোর্ট-মৎস্য ভবন এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে জাতীয় প্রেসক্লাবে সমাবেশ শেষে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল শুরু করে বাম গণতান্ত্রিক জোট। মিছিলটি হাইকোর্ট মোড়ে গেলে পুলিশি বাধার সম্মুখীন হয়। পরে ব্যারিকেড ভেঙে মিছিলটি মৎস্য ভবন এলাকায় পৌঁছালে আবারও বাধা দেয় পুলিশ।

(7)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *