হোম ক্রীড়া বাংলাদেশে আসার কথা কিন্তু কেন আসবেনা আর্জেন্টিনা দল
বাংলাদেশে আসার কথা কিন্তু কেন আসবেনা আর্জেন্টিনা দল

বাংলাদেশে আসার কথা কিন্তু কেন আসবেনা আর্জেন্টিনা দল

9
0

আগামী ১৯ নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল আর্জেন্টিনার। প্যারাগুয়ের বিপক্ষে খেলার কথা ছিল তাদের। খেলা হওয়ার জন্য ভেন্যু নির্ধারিত ছিল বঙ্গবন্ধু স্টেডিয়াম। এতে আনন্দিত হয়েছিলেন এ দেশের ফুটবল অনুরাগীরা। বাংলাদেশে আর্জেন্টিনার বিপুল সমর্থক গোষ্ঠির উচ্ছ্বাস ছিল আরও বেশি। তবে তাদের হৃদয় ভাঙার খবর মিললো। বাংলাদেশে আসছে না মেসির দল।

জানা যায়, প্যারাগুয়ের বিপক্ষে অনুষ্ঠিতব্য ম্যাচটিই বাতিল হয়ে গেছে। এর বদলে একই দিনে উরুগুয়ের বিপক্ষে খেলবে মেসির দল। ইসরায়েলের তেল আবিবে হবে ম্যাচটি। আর্জেন্টিনার ফুটবল পোর্টাল মুন্ডো আলবিসেলেস্তে থেকে জানা গেছে।

উল্লেখ্য, ২০১১ সালে বাংলাদেশ সফর করে যায় আর্জেন্টিনা। সে সময় ১-০ গোলে নাইজেরিয়ার বিপক্ষে জয় নিয়ে বাংলাদেশ ছাড়েন মেসি-ডি মারিয়ারা।
কিন্তু এবার আর বাংলাদেশের দর্শকদের সেই আশা পুরন হচ্ছেনা। কেন এমন সিদ্ধান্ত সে বিষয় কিছু জানা যায়নি।

(9)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *