হোম জাতীয় বাংলাদেশের চিড়িয়াখানা হবে আন্তর্জাতিক মানের
বাংলাদেশের চিড়িয়াখানা হবে আন্তর্জাতিক মানের

বাংলাদেশের চিড়িয়াখানা হবে আন্তর্জাতিক মানের

0
0

বাংলাদেশের চিড়িয়াখানা আন্তর্জাতিক মানের হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ‘বাংলাদেশের চিড়িয়াখানা বিশ্বমানে পৌঁছে যাচ্ছে। জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানার আধুনিকায়নে মহাপরিকল্পনা রয়েছে। প্রধামন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই দুই চিড়িয়াখানাকে বিশ্বমানে রূপান্তরের প্রক্রিয়ায় রয়েছি।

রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানার আধুনিকায়নে মহাপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা জানান।

তিনি বলেন, ‘আমরা চিড়িয়াখানা দেখতে দুবাই, সিঙ্গাপুর, হংকং কিংবা বিশ্বের অন্যান্য জায়গায় যাব না। বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে মানুষ আসবে বাংলাদেশের চিড়িয়াখানা দেখতে। পরিকল্পিতভাবে ও পরিবেশসম্মত উপায়ে চিড়িয়াখানার আন্তর্জাতিক মানসম্পন্ন উন্নয়ন নিশ্চিত করা হবে।’

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *