হোম জাতীয় বাংলাদেশি ছাড়া আসামের কেউ বাংলাদেশে ঢুকতে পারবেনাঃ স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশি ছাড়া আসামের কেউ বাংলাদেশে ঢুকতে পারবেনাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি ছাড়া আসামের কেউ বাংলাদেশে ঢুকতে পারবেনাঃ স্বরাষ্ট্রমন্ত্রী

3
0

ভারতের আসাম থেকে বাংলাদেশে পুশ ইনের খবরে আতঙ্কিত হওয়ার কারণ নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা কোনোভাবেই বাংলাদেশি ছাড়া কাউকে বাংলাদেশের মাটিতে ঢুকতে দেব না।

আমাদের সুনিশ্চিত হতে হবে, যেগুলো পুশইন করাচ্ছে সেগুলো বাংলাদেশের নাগরিক কি না। যদি বাংলাদেশের নাগরিক হয় তাহলে আমরা এগুলোকে রিসিভ করতে পারি। যদি তারা বাংলাদেশের নাগরিক না হয় তাহলে তাদেরকে কোনো ক্রমেই গ্রহণ করব না।

আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এভাবে পুশ ইনের চেস্টা কোন উস্কানিমূলক নয় উল্লেখ করে তিনি বলেন, ‘যদি হাজার হাজার বা শত শত হতো তাহলে আলোচনার বিষয় হতো। কিন্তু এখানে অল্প সংখ্যক মানুষ। তবে এ বিষয়ে ভারত এখন পর্যন্ত অফিসিয়ালি কোন চিঠি দেয়নি। যারা আসতে চেস্টা করছে তারা দেশের নাগরিক হলে রিসিভ করতে তৈরী রয়েছি। নইলে রিসিভ করব না।’

(3)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *