হোম অন্যান্য বকেয়া পরিশোধে আর কোন সময় পাচ্ছেনা গ্রামীণফোন
বকেয়া পরিশোধে আর কোন সময় পাচ্ছেনা গ্রামীণফোন

বকেয়া পরিশোধে আর কোন সময় পাচ্ছেনা গ্রামীণফোন

8
0

গ্রামীণফোনের কাছে বিটিআরসির পাওনা ১২ হাজার ৫৮০ কোটি টাকা।

ইতোমধ্যে পরিশোধের সময় দিলেও নির্দিষ্ট সময় তা না করায় আপিল বিভাগের আদেশ আগামী ১৪ নভেম্বর দেয়া হবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এই আদেশ দেন।

আদালত বলেন, এই বিশাল পরিমাণ অর্থের একটি বড় অংশ গ্রামীণফোনকে অবশ্যই দ্রুত পরিশোধ করতে হবে। এর আগে গ্রামীণফোণ বিটিআরসিকে কত টাকা দিতে পারবে তা জানাতে নির্দেশ দেয় আদালত। গত ১৭ অক্টোবর গ্রামীণফোনের কাছে বিটিআরসির পাওনা ১২ হাজার ৫৮০ কোটি টাকা আদায়ের ওপর দুই মাসের অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট।

(8)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *