হোম অন্যান্য প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে রাজধানীতে মানববন্ধন
প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে রাজধানীতে মানববন্ধন

প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে রাজধানীতে মানববন্ধন

65
0
109

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্বৃত্তায়নের বিরুদ্ধে কঠোর হওয়ার ঘোষণা দিয়েছেন। সেই থেকে আইন শৃঙ্খলা বাহিনী অনেক তৎপরতার সাথে অভিযান পরিচালনা করছেন। আর চলমান সেই অভিযানকে সমর্থন জানাতে রাজধানীতে মানববন্ধন করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও সচেতন সমাজ।

আজ বিকেলে রাজধানীর মিরপুর শাহ আলী এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শাহ আলী থানা ছাত্রলীগের সাবেক নেতা শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে দলীয় নেতাকর্মী ছাড়াও এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।

প্রধানমন্ত্রীর এই শুদ্ধি অভিযানের চলমান কার্যক্রমকে স্বাগত জানিয়ে বক্তারা সহযোগিতার কথা জানিয়ে বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপে প্রশাসনকে সহযোগিতা করা।

উক্ত মানববন্ধনে শাহ আলী থানা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক, দারুস সালাম থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহজাহান, ছাত্রলীগ নেতা কাজী কামরুজ্জান রিপন, বাগদাদ শপিং কমপ্লেক্স সাধারন সম্পাদক শওকত শিকদার, বিশিষ্ঠ ব্যবসায়ী শাহাদাত হোসেন, ছাত্রলীগ নেতা তারেক আজিজ, আমিনুল ইসলাম সোহাগ, হাসনাইন আহমেদ হাসানসহ আরো অনেকে মানববন্ধনে উপস্থিত ছিলেন।

(65)

109

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *