প্রথমবারের মতো মেট্রোরেল রুটে চলাচল শুরু করল
0
0
স্বপ্নের মেট্রোরেল রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে শুরু করে মিরপুর পর্যন্ত ঘুরে এসেছে। শুক্রবার সকালে মেট্রোরেল ৬টি বগি নিয়ে মিরপুর পর্যন্ত চারটি স্টেশনে পরীক্ষামূলকভাবে চলাচল করে।
প্রস্তুতির অংশ হিসেবে প্রথমবারের মতো মেট্রোরেল এ রুটে চলাচল শুরু করল বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
অনেকেই বলেছেন, তারা দীর্ঘদিন ধরে মেট্রো রেল চলাচলের এ দৃশ্য দেখার অপেক্ষায় ছিলেন।
ডিএমটিসিএল সূত্র জানায়, ডিপো থেকে শুরু করে যেসব স্টেশনের কাজ শেষ হয়েছে তাদের মধ্যে ট্রেনটি আগামী রোববার আবার পরিচালনা করা হবে।
(0)