হোম অনুসন্ধান অপরাধবার্তা পেট্রোল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, জামাই-শ্বশুরের কারাদণ্ড
পেট্রোল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, জামাই-শ্বশুরের কারাদণ্ড

পেট্রোল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, জামাই-শ্বশুরের কারাদণ্ড

0
0

জামালপুরে ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের মাধ্যমে পেট্রোল সংগ্রহ করে অবৈধভাবে মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে জামাই ও শ্বশুরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন;- মো. হাবিব (৪৫) ও তার জামাতা নাজমুল হাসান (৩৩)।
গতকাল সোমবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে জামালপুর পৌরসভার গেইটপাড় স্টেশন রোড এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দীর্ঘ দিন ধরে বিভিন্ন ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলের ট্যাংকে করে পেট্রোল সংগ্রহ করতেন। পরবর্তীতে সেই পেট্রোল ড্রাম বা বোতলে বের করে অবৈধভাবে মজুদ করতেন। মূলত বাজারে কৃত্রিম সংকট তৈরি করে উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যেই তারা এই জ্বালানি তেল সংরক্ষণ করছিলেন।
অভিযান চলাকালে ওই এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুতকৃত পেট্রোল জব্দ করা হয়। পরে পেট্রোলিয়াম আইনে আটক দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন গণমাধ্যমকে জানান, নিয়মিত নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে ও জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অসাধু চক্রের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের রাতেই জেলহাজতে পাঠানো হয়েছে।

 

 

 

 

 

 

ইত্তেফাক

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *