হোম অনুসন্ধান পাপিয়ার অবৈধ সম্পদ সোয়া ছয় কোটি টাকা
পাপিয়ার অবৈধ সম্পদ সোয়া ছয় কোটি টাকা

পাপিয়ার অবৈধ সম্পদ সোয়া ছয় কোটি টাকা

0
0

যুব মহিলা লীগের আলোচিত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তাঁর স্বামী মফিজুর রহমান ওরফে সুমনের বিরুদ্ধে এবার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে ৬ কোটি ২৪ লাখ ১৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১–এ কমিশনের উপপরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।

নরসিংদী জেলা যুব মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাপিয়া ও তাঁর স্বামীকে গত ২২ ফেব্রুয়ারি গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারের পর পাপিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। এই দম্পতি এখন কারাগারে রয়েছেন।

এখন পর্যন্ত পাপিয়া ও সুমনের বিরুদ্ধে জাল নোট রাখায় একটি এবং অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করেছে র‌্যাব। এ ছাড়া মুদ্রা পাচার প্রতিরোধ আইনে সিআইডি একটি মামলা করেছে। সর্বশেষ দুদক তাঁদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করল।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *