হোম Uncategorized পশ্চিমবঙ্গে বামপন্থীদের ভয়াবহ বিপর্যয়ের কারণ কী ?

পশ্চিমবঙ্গে বামপন্থীদের ভয়াবহ বিপর্যয়ের কারণ কী ?

0
0

Please accept YouTube cookies to play this video. By accepting you will be accessing content from YouTube, a service provided by an external third party.

YouTube privacy policy

If you accept this notice, your choice will be saved and the page will refresh.

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করেছে । অন্যদিকে বিজেপির পরাজয় হয়েছে।

চেঞ্জ টিভির একান্ত সাক্ষাতকারে বিজেপির পরাজয় ও বামপন্থীদের ভরাডুবির কারণ ব্যাখ্যা করলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক কমরেড সাইফুল হক। তিনি বলেন, বিজেপি পশ্চিমবঙ্গে পরাজয়ের অন্যতম কারণ হলো তাদের চরম হিন্দুত্ববাদী রাজনীতি। তাদের রাজনীতি চরম মুসলিম বিরোধী। আর বাম মোর্চাদের হারার কারণ হলো, তারা সামগ্রীকভাবে পশ্চিমবঙ্গের ভোটারদের মন জয় করার মতো কাজ দেখাতে পারেনি। তারা যেভাবে সরকার গঠনের চিন্তা করেছে তাতে করে তারা রাজনৈতিক পরিপক্কতার পরিচয় দিতে পারেনি।

তিনি বলেন, এখন তৃণমূল জেতায় যে বাংলাদেশের খুব লাভ হবে তাও বলা যায় না। তবে সংখ্যালঘুদের জন্য আপাতত স্বস্তির বলা গেলেও বিজেপি যে তাদের সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে না তা কিন্তু নয়।

সাইফুল হক আরও বলেন, বিজেপি এখনো পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হাজির করতে পারেনি। এছাড়াও বিজেপি নির্বাচনে সহিংস প্রোপাগান্ডা ও আসামের মুসলমানদের বিষয়ে নাগরিক পুঞ্জি নিয়ে যে সমালোচনায় পড়েছে তা পরাজয়ের একটি বড় কারণ।

বিস্তারিত…https://www.youtube.com/watch?v=GceSTu-ypBQ&t=18s

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *