হোম জাতীয় পর্যবেক্ষক নিয়োগ: নির্বাচন কমিশনের সমালোচনায় প্রধানমন্ত্রী
পর্যবেক্ষক নিয়োগ: নির্বাচন কমিশনের সমালোচনায় প্রধানমন্ত্রী

পর্যবেক্ষক নিয়োগ: নির্বাচন কমিশনের সমালোচনায় প্রধানমন্ত্রী

4
0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকাল ৮ টার পর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে সিটি করপোরেশন নির্বাচনে ভোট দেয়ার পর, পর্যবেক্ষক নিয়োগ প্রসঙ্গে নির্বাচন কমিশনের সমালোচনা করেন।

প্রধানমন্ত্রী বলেছেন, বিভিন্ন দূতাবাসে বাংলাদেশি যারা চাকরি করেন, তাদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিয়ে নির্বাচন কমিশন অত্যন্ত গর্হিত কাজ করেছেন। বিদেশি পর্যবেক্ষক বিদেশি হতে হবে। এটা তারা ঠিক করেননি।

তিনি আরো বলেন, যারা দূতাবাসের বাংলাদেশি কর্মকর্তা, তারা নিজেদের ভোট দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু তারা কীভাবে বিদেশি পর্যবেক্ষক হবেন? বিভিন্ন দূতাবাসে কর্মরত বাংলাদেশি নাগরিকদের বিদেশি পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করে দূতাবাসগুলো কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশি চাকরিজীবীদের মধ্যে অনেক ধরনের বৈরী লোকও আছে। একাত্তরের যুদ্ধাপরাধীদের আত্মীয়, জাতির পিতা হত্যার সঙ্গে জড়িতদের আত্মীয়স্বজন আছে। যুদ্ধাপরাধীদের উত্তরসূরি আছে এদের মধ্যে।

(4)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *