হোম করোনা পরিবেশমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিএমইএইচে ভর্তি
পরিবেশমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিএমইএইচে ভর্তি

পরিবেশমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিএমইএইচে ভর্তি

3
0

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর বুধবার (১২ আগস্ট) বিকেলে এ তথ্য জানান।

তিনি জানান, কোভিড-১৯ এর উপসর্গ থাকায় মঙ্গলবার (১১ আগস্ট) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) স্যারের নমুনা নিয়ে পরীক্ষা করা হয়। আজ দুপুরে ফলাফল পজিটিভ আসে।’

মন্ত্রী দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর দোয়া চেয়েছেন বলেও জানান সিনিয়র তথ্য অফিসার দীপংকর।

(3)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *