হোম রাজনীতি পদত্যাগ করলেন শেখ ফজলে নূর তাপস
পদত্যাগ করলেন শেখ ফজলে নূর তাপস

পদত্যাগ করলেন শেখ ফজলে নূর তাপস

16
0
2

ঢাকা ১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার দুপুরে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এর আগে বেলা ১২ টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে দলের মনোনয়ন দেয়া হয় তাকে। তালিকা থেকে বাদ পড়েন বর্তমান মেয়র সাঈদ খোকন।

ধানমন্ডি দলীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবারের প্রার্থী হিসেবে শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করেন। অন্যদিকে, উত্তরের প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আতিকুল ইসলামকেই মনোনয়ন দেয়া হয়।

পরে কাউন্সিলর পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

(16)

2

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *