হোম অন্যান্য পঞ্চগড় সীমান্ত থেকে বাংলাদেশির মৃতদেহ উদ্ধার
পঞ্চগড় সীমান্ত থেকে বাংলাদেশির মৃতদেহ উদ্ধার

পঞ্চগড় সীমান্ত থেকে বাংলাদেশির মৃতদেহ উদ্ধার

9
0

পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত এলাকায় হাসান আলী (২৫) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে পঞ্চগড় সদর উপজেলার ঘাগড়া সীমান্তের মোমিনপাড়া এলাকা থেকে এই মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত হাসান আলী পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খালপাড়া এলাকার তবিবর রহমানের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ওই সীমান্তের ৭৫২ এর সাব ১৩/৫ মেইন পিলার এলাকায় ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও বিজিবিকে খবর দেয় স্থানীয়রা।

তাৎক্ষণিক বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ও নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মামুনুল হক ।

পঞ্চগড় পুলিশ সুপার ইউসুফ আলী জানান, ওই সীমান্ত থেকে পড়ে থাকা এক ব্যাক্তির গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহের প্রাথমিক সূরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

(9)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *