হোম রাজনীতি নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা !
নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা !

নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা !

0
0

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

ফেসবুক লাইভে এসে মামলার বাদীকে নিয়ে ‘অশালীন মন্তব্য’ করায় মামলাটি করেন ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগে করা মামলার বাদী।

বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে এ মামলাটি করা হয়।

এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী লালবাগ থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়। তাদের মধ্যে ধর্ষণে সহযোগী হিসেবে নুরুল হক নুরের নাম উল্লেখ করা হয়। পরে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর শাহবাগ এলাকা থেকে সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৭ জনকে গ্রেফতার করে পুলিশ।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *