হোম অন্যান্য নিয়ামতে ভরা কুরআন শিক্ষা সোসাইটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিয়ামতে ভরা কুরআন শিক্ষা সোসাইটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিয়ামতে ভরা কুরআন শিক্ষা সোসাইটির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

20
0

নিয়ামতে ভরা কুরআন শিক্ষা সোসাইটির উদ্যোগে সিরাজগঞ্জের শাহজাদপুরে বার্ষিক সম্মেলন – ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল দশটায় শক্তিপুরস্থ পিপিডি হল রুমে অনুষ্ঠিত সম্মেলনে বাঘাবাড়ী পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আলতাব হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মশিপুর সরিষাকোল সিনিয়র ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ ফরিদ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আবু জাফর, অধ্যক্ষ তাহফীযুল উম্মাহ মাদরাসা ও প্রধান উপদেষ্টা নিয়ামতে ভরা কুরআন শিক্ষা সোসাইটি।

সোসাইটির পরিচালক মাওলানা ইসমাইল হোসেনের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সোসাইটির ভাইস চেয়ারম্যান হাফেজ ক্বারী মোঃ শাহজালাল এবং ২০১৫ খ্রিস্টাব্দে নিয়ামতে ভরা কুরআন শিক্ষা সোসাইটির প্রতিষ্ঠার লক্ষ্য, উদ্দেশ্য এবং অর্জন বিষয়ক আলোচনা করেন সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
শাইখ ক্বারী মোঃ নিজাম উদ্দীন আনসারী। প্রধান অতিথি তার বক্তব্যে কুরআন জেনে বুঝে পড়া ও ইসলামের বিধিমালা মেনে জীবন পরিচালনার প্রতি গুরুত্বারোপ করেন। প্রধান উপদেষ্টা মাওলানা আবু জাফর চেঞ্জ টিভ ডট প্রেস প্রতিনিধিকে জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত তারা প্রায় ৩০ হাজার ব্যক্তিকে শুদ্ধভাবে কুরআন শিক্ষা দিয়েছেন। বর্তমানে তাদের কার্যক্রম সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, বাগেরহাট জেলায় সম্প্রসারিত হয়েছে। সোসাইটিতে ৬ জন পরিচালক এবং ৬০ জন শিক্ষক এ কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন। এছাড়াও তাদের নিজস্ব প্রকাশনা থেকে শুদ্ধভাবে কুরআন শিক্ষা বিষয়ক বেশ কয়েকটি পুস্তক রয়েছে।

(20)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *