হোম অন্যান্য নিয়ম মানার বালাই নেই, স্বাস্থ্যবিধি উপেক্ষিত
নিয়ম মানার বালাই নেই, স্বাস্থ্যবিধি উপেক্ষিত

নিয়ম মানার বালাই নেই, স্বাস্থ্যবিধি উপেক্ষিত

0
0

করোনা ভাইরাস মহামারির মধ্যে শুরু হয়েছে ট্রেন চলাচল। নির্ধারিত সময়ে ছেড়েছে ট্রেন। কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে উদাসীন যাত্রীরা।

স্টেশন থেকে ট্রেনে উঠার সময় শারীরিক দূরত্ব মানছেন না অনেকেই। চোখে পড়েছে ঠেলা-ঠেলি করে উঠার সেই পুরনো চিত্র। বেশির ভাগ যাত্রী মাস্ক পরেছেন। কারো কারো হাতে গ্লাভসও দেখা গেছে। কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কিছু যাত্রী একেবারেই অসচেতন। বলতে গেলে অনেকটাই উদাসীন।

রেল কর্তৃপক্ষ বলছেন, স্বাস্থ্যবিধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যথাযথভাবে ট্রেন স্যানিটাইজ করা হচ্ছে। যাত্রীদেরও সচেতন হতে বলা হচ্ছে। কিন্তু কিছু কিছু যাত্রী সচেতনতাকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না বলে অভিযোগ কতৃপক্ষের।

 

এদিকে রেল ও সড়ক পথে চলাচলে কিছুটা কড়াকড়ি থাকলেও নৌ পথে দেখা গেছে গা-ছাড়া ভাব। টার্মিনালগুলোতে স্বাস্থ্যবিধি রক্ষার কিছুটা তোড়জোড় থাকলেও লঞ্চগুলোতে যাত্রী ছিল আগের মতোই। এদিকে, দীর্ঘ দুই মাসের বেশি সময় পর লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হওয়ায় ফেরিতে যাত্রীদের ভিড় কমেছে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, করোনা আতঙ্কে যাত্রী চাপ কম।

সকাল থেকে অভ্যন্তরীণ রুটের লঞ্চগুলো চলাচল শুরু করেছে। রাজধানীর সদরঘাট বিভিন্ন গন্তেব্যে ছেড়ে গেছে লঞ্চ। সদরঘাটের মতো বড় বড় টার্মিনালগুলোতে হাত ধোয়া ও স্যানিটাইজার ব্যবহার নিয়ে উদাসীনতা দেখা গেছে। মালিকপক্ষও খুব একটা মনোযোগ দিচ্ছেন না এদিকে। অনেকে মাস্ক পড়লেও শারীরিক দূরত্ব মানার বিষয়ে আছে গা-ছাড়া ভাব।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *