হোম রাজনীতি নির্বাচন কমিশনারের বক্তব্য হাস্যকর: মির্জা ফখরুল
নির্বাচন কমিশনারের বক্তব্য হাস্যকর: মির্জা ফখরুল

নির্বাচন কমিশনারের বক্তব্য হাস্যকর: মির্জা ফখরুল

0
0

আমেরিকার নির্বাচনের সঙ্গে বাংলাদেশের নির্বাচনকে প্রধান নির্বাচন কমিশনার যে (সিইসি) তুলনা করেছেন তাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বলেন, সিইসি বলেছেন “যুক্তরাষ্ট্র ৫ দিনে ফল দিতে পারে না, আমরা ৫ মিনিটে পারি।আপনারা পারবেন, কারণ ফলাফল আগেই নির্ধারণ করা থাকে।’’

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের ফলাফল বাতিল ও নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলায় গ্রেফতারের প্রতিবাদে আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের সিইসি কে এম নূরুল হুদা বলেন, যুক্তরাষ্ট্র ৪ থেকে ৫ দিনে ভোট গুনতে পারে না। আমরা ৪ থেকে ৫ মিনিটে গুনে ফেলি। যুক্তরাষ্ট্রের আমাদের কাছে শেখার আছে। আবার যুক্তরাষ্ট্রের ভালো দিকগুলো থেকে আমাদেরও শেখার আছে।

উপনির্বাচনের দিন বাস পোড়ানোর ঘটনার নিন্দা জানিয়ে আজ মির্জা ফখরুল বলেন, বিএনপি সন্ত্রাসে না, গণতন্ত্রে বিশ্বাস করে। বাস পোড়ানোর ঘটনায় মামলা প্রত্যাহার, গ্রেফতার ব্যক্তিদের মুক্তি ও ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের ফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানান তিনি।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *