হোম অন্যান্য নির্বাচনে ভয়ভীতির অভিযোগ করলেন ইশরাক হোসেন
নির্বাচনে ভয়ভীতির অভিযোগ করলেন ইশরাক হোসেন

নির্বাচনে ভয়ভীতির অভিযোগ করলেন ইশরাক হোসেন

8
0

নির্বাচন থেকে সরানোর জন্য পরিকল্পিতভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র ঢাকা দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

আজ রাজধানীর গোপীবাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তার সাথে সাক্ষাতের পর তিনি এ অভিযোগ করেন। বিএনপির সমর্থিত ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীকে আটকের নিন্দাও জানান ইশরাক। তবে, শেষ পর্যন্ত ভোটে থাকার কথাও জানান তিনি।

তবে ইশরাক হোসেনের অভিযোগ খতিয়ে দেখা হবে বলে জানান, ঢাকা দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা। তারা বলেছে, সিটি করপোরেশন নির্বাচনে শুধুমাত্র হয়রানির জন্য কাউকে গ্রেফতার করা হবে না ।

(8)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *