হোম সংবাদ ২৪ ঘন্টা নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের গান শুনালেন কনক-বেবি-রিজিয়া
নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের গান শুনালেন কনক-বেবি-রিজিয়া

নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের গান শুনালেন কনক-বেবি-রিজিয়া

13
0

নিউইয়র্কে বসবাসরত বাঙ্গালীদের প্রাণকেন্দ্র, জ্যাকসন হাইটসের কুইন্স পেলেসে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৮:০০ ঘটিকায় “শুটাইম মিউজিক”র উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশর সুপরিচিত তিন শিল্পী কনকচাঁপা,বেবীনাজনীন ও রিজিয়া পারভীন। এছাড়াও স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে।

শুটাইম মিউজিকের কর্ণধার শাহ আলমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মো: শাহ নেওয়াজ। সন্ধ্যার বেশ আগে থেকেই দর্শকে ভরে যায় হলরুমটি।

প্রিয় শিল্পীদের সুরের মূর্ছনায় বিমোহিত হন প্রবাসীরা। প্রবাসীদের এমন ভালবাসা পেয়ে শিল্পীরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

(13)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *