হোম অনুসন্ধান অপরাধবার্তা নাতির হাতে নানি খুন !
নাতির হাতে নানি খুন !

নাতির হাতে নানি খুন !

0
0

বগুড়ায় আপন নাতির হাতে নিজ ঘরে খুন হয়েছেন ৬৭ বছর বয়সী এক বৃদ্ধা। মঙ্গলবার সন্ধার পর এ ঘটনার পর আটক করা হয়েছে অভিযুক্ত নাতি ইয়াকুব (১৬)কে।

পারিবারিক সুত্রে জানা যায়, বগুড়া সদরের শেখেরকোলা গ্রামের মৃত রমজান ফকিরের স্ত্রী আছিয়া বেওয়ার স্বামী ও ছেলে মারা যাওয়ার পর তিনি ছেলের স্ত্রী নাজিরাসহ বসবাস করতেন। প্রতিদিনের মত মঙ্গলবার রাত ১০টায় পুত্রবধু নাজিরা কাজ শেষে বাড়িতে ফিরে শাশুড়িকে ডেকে কোনো সাড়া পাননি। অতপর ঘরে প্রবেশ করে টর্চ লাইট জ্বালিয়ে রক্তাক্ত অবস্থায় শাশুড়িকে পড়ে থাকতে দেখে চিৎকার দিয়ে আশেপাশের লোকজন ডাকেন।

পুত্রবধুর কন্যা নুপুর চেঞ্জ টিভিকে জানা যায়, বৃদ্ধা আছিয়া নিজের গচ্ছিত প্রায় ৮০হাজার টাকা নিজ মেয়ে শেফালীর কাছে জমা রাখেন। কিছুদিন পূর্বে সেই টাকা ফেরত নিয়ে আসায় শেফালীর ছেলে ক্ষিপ্ত হয়ে আপন নানীকে এমন নৃশংশভাবে হত্যা করে।

শেখেরকোলা ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ডালিম জানান, আছিয়া ও তার ছেলের স্ত্রী এক বাড়িতে বসবাস করতো। এলাকায় এমন অনাকাঙ্খিত ঘটনায় আমি মর্মাহত। প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষীদের শাস্তির নিশ্চিত করতে আমার সার্বিক সহযোগীতা থাকবে।

এদিকে বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ চেঞ্জ টিভিকে বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। অভিযুক্ত ইয়াকুবকে গ্রেফতারের পর সে দোষ স্বীকার করেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *