নবজাতককে নিয়ে হাসপাতালের পাশে কুকুর !
0
0
একদিন বয়সের নবজাতকের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকায় একটি হোটেলের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। আজ ভোর পৌনে ৬টার দিকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাফর জানান, আজ ভোরের দিকে সংবাদ পেয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের পাশে আর এসে হোটেল সংলগ্ন ফাঁকা জায়গা থেকে একটি মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করি।
তিনি বলেন, নবজাতকটির আনুমানিক বয়স একদিন হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, ঘটনাস্থলে ওই এলাকার খবর নিয়ে জানতে পারি, একটি কুকুর মুখে করে অজ্ঞাত স্থান থেকে নবজাতকের মরদেহ নিয়ে এসে এখানে ফেলে যায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
(0)