হোম অন্যান্য নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ
নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

0
0

বোনের বাড়ি বেড়াতে এসে সখের বশে গোসল করতে নদীতে নেমে হারিয়ে যায় স্কুল ছাত্র। বগুড়ার সারিয়ান্দি বাঙালী নদীতে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। রাত ৯টা পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরও সিহাব(১২) নামের নিখোঁজ শিশুকে পাওয়া যায়নি।

স্থানীয়সুত্রে জানা যায়, সিহাব সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড়ইকান্দি গ্রামের মিঠু মিয়ার ছেলে এবং বড়ইকান্দি উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র। তার ছোটবোন মিতুকে নিয়ে শনিবার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের বাঁশহাটা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসে। অতপর মঙ্গলবার দুপুরে গ্রামের অন্যান্য শিশুদের সাথে সিহাব বাঙ্গালী নদীতে গোসল করতে নামে।

গোসল শেষে অন্যান্য শিশুরা উঠে আসলেও সিহাব নিখোঁজ হয়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নদীর ভাটিতে কয়েক কিলোমিটার জুড়ে তল্লাশী করে কোনো সন্ধান পাননি।

ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা সিহাবকে খুঁজে পেতে ব্যর্থ হয়ে আগামীকাল বুধবার রাজশাহী থেকে ডুবুরী আসার পর আবারো তল্লাশী অভিযান শুরু করবে বলে জানিয়েছেন সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ইউনিট।

নিখোঁজ শিশুটির কোন সন্ধান পাওয়া যায় নি জানিয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *