হোম রাজনীতি নতুন করে সিটি নির্বাচন চান মির্জা ফখরুল
নতুন করে সিটি নির্বাচন চান মির্জা ফখরুল

নতুন করে সিটি নির্বাচন চান মির্জা ফখরুল

3
0

ফলাফল বাতিল করে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন করে সিটি নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, জনগণের ওপর আস্থা নেই বলে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে একদলীয় বাকশাল কায়েমের চেষ্টা করছে সরকার ।

আজ দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সিটি নির্বাচনে পরাজিত দুই মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন । ফখরুল বলেন, জনগণের ওপর আস্থা নেই বলেই ভোট ডাকাতির আশ্রয় নিয়েছে সরকার । নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন না ঘটায় নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানান মির্জা ফখরুল ।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের পরবর্তী এ সংবাদ সম্মেলনে সিটি নির্বাচনের ফলাফলের সকল তথ্য স্বচ্ছভাবে প্রকাশ করার দাবি জানান ঢাকা উত্তর নির্বাচনে পরাজিত মেয়র প্রার্থী বিএনপির তাবিথ আউয়াল ।

ঢাকা দক্ষিণে বিএনপির পরাজিত মেয়রপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অভিযোগ করেন, ইভিএম প্রক্রিয়ায় নির্বাচন ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, অনেক মেশিনে ধানের শীষ প্রতীকই রাখা হয়নি । কমিশন মনগড়া ও বানোয়াট ফলাফল ঘোষণা করেছে ।

(3)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *