হোম রাজনীতি ধর্ম যার যার উৎসব সবার : নিক্সন চৌধুরী
ধর্ম যার যার উৎসব সবার : নিক্সন চৌধুরী

ধর্ম যার যার উৎসব সবার : নিক্সন চৌধুরী

0
0

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ধর্ম যার যার, উৎসব সকলের। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকলে যার যার ধর্ম পালন করতে স্বাধীনতা নিশ্চিত করছেন।

তিনি বলেন, সম্প্রতি একটি কুচক্রী মহল হিন্দুদের প্রধান ধর্মীও উৎসবে অপপ্রচার চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছিল, সে প্রচেষ্টায় তারা ব্যর্থ হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ৭১ সালে হিন্দু-মুসলিম এক সাথে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল। আজ তাঁরই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলে মিলে দেশের উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গড়ে উন্নত দেশ গড়ার চেষ্টা চালাচ্ছে।

 

(0)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *