হোম জাতীয় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

11
0
ইতালিতে চারদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুবাই হয়ে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি ইতালির স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে মিলান মালপেসা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশে রওনা দেয়।

ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কন্তের আমন্ত্রণে গত ৪ ফেব্রুয়ারি দেশটিতে সরকারি সফরে যান শেখ হাসিনা।

সফরে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও পোপ ফ্রান্সিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এছাড়া রোমে বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন শেখ হাসিনা।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ ফেব্রুয়ারি ইতালির প্রধানমন্ত্রী জিওসিপে কন্তের সঙ্গে তার সরকারি বাসভবন পালাজো চিগিতে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং একটি আনুষ্ঠানিক মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন।

(11)

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *